1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

মোঃ মোসেকুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে মামলা দায়েরের মাত্র ৯ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-৫। গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকা থেকে শরিফুল ইসলাম (৩৫) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি উপজেলার স্বরসতীপুর গ্রামের বাসিন্দা।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন মানসিক প্রতিবন্ধী নারী। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই আসামিকে গ্রেফতারে মাঠে নামে র‍্যাবের একটি বিশেষ দল।
মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তিনির্ভর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এদিকে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬