1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সৈয়দপুর

মোঃ মুঈদ চৌধুরী তারাগঞ্জ, রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারুণ্যকে মাদকমুক্ত রাখা এবং যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে নীলফামারী কচুকাটা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সৈয়দপুর ফুটবল একাডেমি।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৮-এর সংসদ সদস্য শাকিলা ফারজানা। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একের পর এক আক্রমণ চালায়। প্রথমার্ধেই একটি গোল করে এগিয়ে যায় সৈয়দপুর ফুটবল একাডেমি।গোল হজমের পর খেলায় সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে নীলফামারী কচুকাটা ফুটবল একাডেমি।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবলে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করতে থাকে সৈয়দপুর।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার প্রায় পাঁচ মিনিট আগে আরেকটি কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল করে সৈয়দপুর ফুটবল একাডেমি। এতে ২-০ গোলে জয় নিশ্চিত করে দলটি।

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন সৈয়দপুর ফুটবল একাডেমির খেলোয়াড় ও সমর্থকরা। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা গেলে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে রাখা সম্ভব। উপজেলা প্রশাসনের এ ধরনের আয়োজন মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সৈয়দপুর

আপডেট সময় : ০১:২৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬