1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ও আলুর অতিরিক্ত সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, বগুড়ার আলু চাষী ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাকিম মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম অভিযোগ করেন, কোল্ড স্টোরেজে প্রতি বস্তা (৬৫ কেজি), আলু সংরক্ষণে প্রকৃত খরচ ২২০-২৩০ টাকা হলেও বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ৪৩৮.৭৫ টাকা ভাড়া কৃষকদের জন্য, চরম ক্ষতিকর ও অযৌক্তিক। হিমাগারের এই অস্বাভাবিক ভাড়ার কারণে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারাচ্ছেন উল্লেখ করে চাষী ও ব্যবসায়ী স্বার্থ রক্ষায় সংবাদ সম্মেলন থেকে, ৪টি সুনির্দিষ্ট দাবী জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবী হলো,
সারা দেশে ৬৫ কেজি আলুর প্রতি বস্তার কোল্ড স্টোরেজ ভাড়া সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে।
কোল্ড স্টোরেজ পরিচালনার প্রকৃত ব্যয় নিরূপণে নিরপেক্ষ তদন্ত করে ন্যায্য ও যৌক্তিক ভাড়া কাঠামো প্রণয়ন করতে হবে।
কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী ভাড়া বৃদ্ধি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত বর্তমান ভাড়া পুনর্বিবেচনা করে আগামী (২৫ জুনের) মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৫ জুনের মধ্যে এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে, কৃষকদের স্বার্থে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, আরো কঠোর ভাবে হুঁশিয়ার করে দিয়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬