1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিন সেবী ও এক বিক্রেতা গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর, নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক খুচরা মাদক বিক্রেতা ও তিন মাদক সেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়।

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সকাল ১১টা ২০ মিনিটের দিকে ধামইরহাট থানার আমাইতাড়া বাজার এলাকায় মো. শাহজাহান আলীর মোবাইল শপ অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে থেকে খুচরা মাদক বিক্রেতা মো. তুহিন (১৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কনাই গ্রামের মৃত মোশারফ হোসেন ও মৃত পপির ছেলে।
এদিকে একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ চকযদু গ্রামের ২ নম্বর ওয়ার্ড পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

তারা হলেন মঙ্গলকোঠা গ্রামের রঞ্জিত মালি (৩৮), দক্ষিণ চকযদু গ্রামের সুভাষ বাসফোড় (৩২) এবং রঞ্জিত দাস (৩৭)। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিন সেবী ও এক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬