1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্ডাডলসহ যুবক গ্রেপ্তার

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য, ওসি ও স্থানীয়দের কড়া প্রতিক্রিয়া

রবিবার (২১ জুন ২০২৬) রাত ৯টার দিকে তারাগঞ্জ থানাধীন ২নং কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ হাফিজুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুর্শা ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে তারাগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এদিকে স্থানীয় দোকানদার সুমন বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমে যাবে। প্রশাসনের কঠোর অবস্থান আরও জোরদার করা উচিত, তাহলে তরুণ সমাজ রক্ষা পাবে।

এলাকাবাসী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মোঃ মুঈদ চৌধুরী
তারাগঞ্জ, রংপুর
২২ জুন, ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্ডাডলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬