1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি: আব্দুস সালাম মোল্লা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৯

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। তিনি উপজেলার বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য, মেয়াদ, সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রমসহ ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই করেন।
অভিযান চলাকালে অনিয়মের অভিযোগে চরহাজিগঞ্জ বাজারের মেসার্স কমলা ফার্মেসিকে ৩ হাজার টাকা, বিশ্বাস মেডিসিন হলকে ২ হাজার টাকা এবং দীপক ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করে ঘটনাস্থলেই মামলাগুলো নিষ্পত্তি করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদেরও আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১২:৫২ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০২:১২:৫২ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬