1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুরুটা ছিল হতাশার। ম্যাচের একেবারে শুরুতেই পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি। এরপর অল্প সময়ের ব্যবধানে আরও দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। দেখে মনে হচ্ছিল, দিনটা বুঝি আর্জেন্টাইন অধিনায়কের নয়। কিন্তু মহানায়কেরা যে নিজেদের গল্প নিজেরাই লেখেন! বিরতির আগে একবার, আর ম্যাচের শেষ মুহূর্তে আরেকবার বল জালে জড়িয়ে শেষ পর্যন্ত তিনিই হয়ে উঠলেন পার্থক্য গড়ে দেওয়া মানুষ। মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় জয়ে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করার পাশাপাশি হেড-টু-হেড নিয়মে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তবে একের পর এক সুযোগ নষ্ট করায় গোলের দেখা মিলছিল না। অবশেষে ৩৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বাঁ প্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণে ফাকুন্দো মেদিনার নিচু ক্রস বক্সে পৌঁছালে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন থিয়াগো আলমাদা। বল স্পর্শ না করে ছেড়ে দেন তিনি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শক্তিশালী ও নিখুঁত শটে বল জালে পাঠান মেসি।

এই গোলের মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে লেখেন আর্জেন্টাইন মহাতারকা। এটি ছিল বিশ্বকাপে মেসির ১৭তম গোল, যা তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসিয়েছে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি, আর অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেটিকে পেছনে ফেললেন।
প্রথমার্ধে পাওয়া সেই লিড ধরে রেখে ম্যাচের শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে ছিল আর্জেন্টিনা। আর যোগ করা সময়ে জয়কে আরও নিশ্চিত করেন মেসি। ডান প্রান্তে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে ফাঁকায় থাকা হুলিয়ান আলভারেজকে পাস দেন তিনি। আলভারেজের শট অস্ট্রিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও রিবাউন্ড থেকে সৃষ্ট জটলায় আবারও হাজির হন আর্জেন্টাইন অধিনায়ক। বাঁ দিকের কঠিন কোণ থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

বিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬