1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় তাল পাড়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ও নারীসহ- ৩ জনকে কুপিয়ে জখম

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জানাযা থেকে ফেরার পথে পিরোজপুরের মঠবাড়িয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও নারীসহ তিনজন পিটিয়ে ও কুপিয়ে
মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার অতিবাহিত হলেও কোন আসামী
গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী
পরিবার ও এলাকাবাসী। হামলায় আহতরা হলেন— নিলুফা ইয়াসমিন (৫০), তার
স্বামী নজরুল ইসলাম হাওলাদার (৫৮) এবং ছেলে কেন্দ্রীয় ছাত্রদল নেতা
আব্দুল্লাহ আল হাদী (২৭)। তারা সবাই সাপলেজা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের
চরকগাছিয়া গ্রামের বাসিন্দা। এঘটনায় আব্দুল্লাহ আল হাদী বাদী হয়ে ৭ জন
নামীও এবং অজ্ঞাত আরো ছয়জনের বিরুদ্ধে রোববার রাতে (২১ জুন) মঠবাড়িয়া
থানা একটি মামলা দায়ের করেন। গত শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার
সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদে আহত নজরুলের তালগাছ
থেকে প্রতিপক্ষ শাহিন শরীফ, সাদ্দাম বেপারী এবং তাদের লোকজন চুরি করে তাল
কেটে খায়। এই ঘটনায় ওই সময় তাদের মধ্যে বাক-বিতান্ডা হয়। এ সময় আহত
নজরুল পরিবার এর লোকজনকে দেখে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনার জেরে গত
শনিবার স্থানীয় সাবেক গ্রাম পুলিশ মন্নান চৌকিদার এর জানাজা নামাজ শেষে
বাড়ি ফেরার পথে বাদল চৌকিদার, ইমরান শরীফ, মিলন শরীফ, আরাফাত, রাকিব,
রিফাত, রাকিব মিয়া, শাহিন শরিফ, সাদ্দাম বেপারী, মিজান শরীফ, মিলন সহ
অজ্ঞাত লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আতদের
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । পরে তাদের অবস্থার
অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, আসামি গ্রেফতারে পুলিশি অভিযান
অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আসামিরা গ্রেফতার হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় তাল পাড়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ও নারীসহ- ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬