1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো এলপিজি অটোগ্যাস সেবা চালু, উপকৃত হবেন স্থানীয় যানবাহন চালকরা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় প্রথমবারের মতো এলপিজি অটোগ্যাস সেবার যাত্রা শুরু হয়েছে। উপজেলার গিমাডাঙ্গা এলাকায় পিরোজপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে বুধবার (২৪ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম দুইটি যানবাহনে গ্যাস সরবরাহের মাধ্যমে নতুন এই সেবার কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়ায় এতদিন কোনো এলপিজি অটোগ্যাস স্টেশন না থাকায় স্থানীয় চালকদের গ্যাস সংগ্রহের জন্য দূরবর্তী এলাকায় যেতে হতো। নতুন এই সেবা চালু হওয়ায় এখন তারা নিজ এলাকাতেই সহজে ও তুলনামূলক কম খরচে গ্যাস নিতে পারবেন, যা তাদের সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম গ্রাহক হিসেবে গ্যাস গ্রহণকারী প্রাইভেটকার চালক রবিউল আলম জানান, আগে গ্যাসের জন্য বিভিন্ন জেলায় যেতে হতো। টুঙ্গিপাড়ায় এই সুবিধা চালু হওয়ায় যাতায়াতের ঝামেলা কমবে এবং খরচও বাঁচবে।

আরেক চালক মাহফুজুর রহমান বলেন, স্থানীয় পরিবহন খাতের জন্য এটি একটি ইতিবাচক সংযোজন। তিনি আশা প্রকাশ করেন, সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন চালকদের পাশে থাকবে।

ফিলিং স্টেশনের মালিক জাকির জানান, ব্যবসায়িক উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই অটোগ্যাস সেবা চালু করা হয়েছে। এর ফলে এলাকার যানবাহন ব্যবহারকারীরা এখন আর দূরে না গিয়ে টুঙ্গিপাড়াতেই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

স্থানীয়দের মতে, এলপিজি অটোগ্যাস সেবা চালু হওয়ায় টুঙ্গিপাড়ার পরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি আধুনিক ও সহজলভ্য জ্বালানি সুবিধা সম্প্রসারণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো এলপিজি অটোগ্যাস সেবা চালু, উপকৃত হবেন স্থানীয় যানবাহন চালকরা

আপডেট সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬