1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিএনসির অভিযানে ৩ হাজার ইয়াবা জব্দ, মামা-ভাগ্নে গ্রেপ্তার

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও–বালিয়াডাঙ্গী সড়কে অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ।
গ্রেপ্তাররা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) এবং ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮)। তারা সম্পর্কে আপন মামা-ভাগ্নে।
ডিএনসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গতিবিধি পর্যবেক্ষণের পর আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের হয়ে ইয়াবা পরিবহনের কাজ করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার উৎস, সরবরাহ পথ এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ডিএনসির অভিযানে ৩ হাজার ইয়াবা জব্দ, মামা-ভাগ্নে গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬