আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
গোপালগঞ্জের মুকসুদপুরে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে “আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মুকসুদপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই জমকালো ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করবেন গোপালগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি খেলাটি তার আয়োজন হচ্ছে বলে জানা গেছে, ৩ ই জুলাই বেলা ৩ ঘটিকা রোজ শুক্রবার মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি নক-আউট পদ্ধতিতে পরিচালিত হবে। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল লড়বে শক্তিশালী মোচনা ইউনিয়ন ও দুর্ধর্ষ খান্দারপাড় ইউনিয়ন, প্রতিটি ম্যাচেই জয়ী দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে এবং পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। একই সঙ্গে মুকসুদপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মুকসুদপুরবাসী ও ফুটবলপ্রেমীদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
























