1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত শিশু সানজিদার পরিবারের পাশে তারাগঞ্জ উপজেলা বিএনপি, আর্থিক অনুদান প্রদান

মোঃ মুঈদ চৌধুরী তারাগঞ্জ, রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহায়তা। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নেতাদের

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সানজিদার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে এ অনুদান হস্তান্তর করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। তিনি নিহত শিশুর বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তিনি সানজিদার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

রংপুর জেলা পরিষদের প্রশাসক বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু পুরো সমাজকে ব্যথিত করেছে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। জেলা পরিষদের পক্ষ থেকেও মানবিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।

তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, শিশু সানজিদার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, এই নিষ্ঠুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা নিহত শিশুর পরিবারের পাশে আছি এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অব্যাহত থাকবে।

অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান (৫নং সয়ার ইউনিয়ন পরিষদ) ও তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মাকদুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোঃ মুঈদ চৌধুরী
তারাগঞ্জ, রংপুর
২ জুলাই , ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নিহত শিশু সানজিদার পরিবারের পাশে তারাগঞ্জ উপজেলা বিএনপি, আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় : ১২:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬