সন্দ্বীপের মোরখুইঞ্জা খাল এলাকায় যুব সমাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে যুব সমাজের ঐক্যবদ্ধ অবস্থান
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পূর্ব বেড়িবাঁধ ফেরিঘাটের উত্তর পাশে অবস্থিত মোরখুইঞ্জা খাল এলাকায় যুব সমাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“বই পড়ি-খেলাধুলা করি, মাদককে চিরতরে বর্জন করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিতে এলাকার যুবসমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি মোরখুইঞ্জা খাল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বেরিবাদ দারুসসালাম মার্কেট এসে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. রেদোয়ান, মো. নোয়াব সওদাগর, মো. আজগর, মো. দিদার ও মো. আরাফাত।
বক্তারা বলেন, মাদক একটি সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।
এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানান।
আয়োজকদের ভাষ্য, মাদকমুক্ত সন্দ্বীপ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।



















