1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির পাশে এমবাপ্পে

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও লিওনেল মেসির পাশে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন ফ্রান্সের অধিনায়ক। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।

রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচের ৭০তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। দেজিরে দুয়ের ওপর ফাউলের পর স্পটকিকের সুযোগ পেয়ে নিখুঁত শটে ফ্রান্সকে ১-০ ব্যবধানের জয় এনে দেন এই তারকা ফরোয়ার্ড।

চার বছর আগে কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। এবারও সেই পুরস্কারের দৌড়ে অন্যতম দাবিদার তিনি। গোল্ডেন বুটের তালিকায় এমবাপ্পে ও মেসির পর রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। তাদের দুজনেরই গোল পাঁচটি।

টুর্নামেন্ট শেষে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট এবং এরপর কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রেখে গোল্ডেন বুটের বিজয়ী নির্ধারণ করা হবে। বর্তমানে অ্যাসিস্টের হিসাবে মেসির চেয়ে এগিয়ে রয়েছেন এমবাপ্পে।

এদিকে, সব বিশ্বকাপ মিলিয়ে নিজের গোলসংখ্যাও ১৯-এ উন্নীত করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে ১৯ ম্যাচে এটি তার ১৯তম গোল। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২০ গোলের মালিক লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

এর আগে গত শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন মেসি। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য কীর্তিও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির পাশে এমবাপ্পে

আপডেট সময় : ০৫:৩৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬