1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিম্নআয়ের ও অসহায় মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের বরাদ্দকৃত বিনামূল্যের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে মোট ২৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সুফল ইতোমধ্যে অনেক মানুষ পেতে শুরু করেছেন।

তারা আরও বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এ লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ

আপডেট সময় : ০৪:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬