টানা বৃষ্টিপাতে ভোগান্তিতে চট্টগ্রাম ইপিজেট এর শ্রমিকরা
দুই থেকে তিন দিনের টানা বৃষ্টির কারনে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম এর গার্মেন্টস শ্রমিকরা। ২নং মাইলের মাথা থেকে পতেঙ্গা সি-বিচ পর্যন্ত ভিবিন্ন জায়গায় রাস্তায় হাটু পর্যন্ত বা তার কম বেশি পানি জমা হওয়ার কারনে শ্রমিকরা ভোগান্তিতে পড়েছে।
স্থানীও সূএে জানতে পারি ফ্লাইওভার এর কাজ চলার কারনে সামান্য বৃষ্টি-পাত হলেই পানি বন্দী হতে হয় চট্টগ্রাম ইপিজেট শ্রমিকদের । এবং চট্টগ্রাম ইপিজেট ও কর্ণফুলী ইপিজেট এর ভিতরে ও পানি বেশি হওয়ার কারনে। আমদানি রপ্তানি করা জন্য তেমন কোনো গাড়ি প্রবেশ করাতে পারছেন না বেপজা কর্তৃপক্ষ।






















