1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি নদীর বিল রুট চ্যানেল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীর চ্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি দ্রুত পুলিশকে জানান। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ আশপাশের এলাকায় খোঁজখবর নিচ্ছে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬