1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ছয় ঘণ্টায় রেকর্ড ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১২ জুলাই) সকাল থেকেই টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ। আর শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতির কারণে রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সোমবার (১৩ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

এদিকে টানা বর্ষণে রাজধানীর মালিবাগ, মৌচাক, কাকরাইল, পল্টন, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে থাকায় যানবাহনের গতি কমে যায় এবং বহু এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

অন্যদিকে, কয়েক দিনের ভারী বর্ষণের প্রভাবে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও শনিবারের তুলনায় এসব এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ছয় ঘণ্টায় রেকর্ড ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট সময় : ০৯:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬