1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব শ্রেণি-পেশা এবং সব জাতিগোষ্ঠীর মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকে ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, “এখনকার চ্যালেঞ্জ অনেক বড়। টিকে থাকতে হলে এবং আগামী দিনের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।”

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সরকার এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে কোনো জাতি বা গোষ্ঠী বৈষম্যের শিকার হবে না। সবার অধিকার নিশ্চিত করেই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বৈঠকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, বসতি উচ্ছেদ বন্ধ এবং সহজ ঋণ সুবিধাসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার। তিনি অভিযোগ করেন, অতীতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যার কারণে দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। সরকারের সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিডনি ডায়ালাইসিস ও হার্টের রিংসহ জরুরি চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬