1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দুই মাসেই প্রবাসীর রহস্যজনক মৃত্যু, শ্মশানঘাট থেকে মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জে অন্তর রবিদাস (২২) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে না জানিয়েই মরদেহ সৎকারের প্রস্তুতি নেওয়া হলে শ্মশানঘাট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, অন্তর মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন। প্রবাস থেকে দেশে ফিরলেও তার ওপর প্রায় দুই লাখ টাকার ঋণের চাপ ছিল। শনিবার রাত ১১টার দিকে বাড়ির গেটের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। বাড়িতে ফিরিয়ে আনার পর তার মৃত্যু হয়।

রোববার সকালে পুলিশকে অবহিত না করেই পরিবারের সদস্যরা মরদেহ সৎকারের জন্য শ্মশানঘাটে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বিয়ের দুই মাসেই প্রবাসীর রহস্যজনক মৃত্যু, শ্মশানঘাট থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬