1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ (স্বেচ্ছাসেবী)। সংগঠনটির উদ্যোগে অসহায় ও ভূমিহীন ভ্যানচালক ইদ্রিস মোল্লার হাতে একটি নতুন ভ্যান তুলে দেওয়া হয়েছে, যা তার পরিবারের জীবিকার নতুন আশার আলো হয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্নি ইউনিয়নের দক্ষিণপাড়া মুন্সী বাড়ির বাসিন্দা ইদ্রিস মোল্লার নিজস্ব কোনো জমি-জমা নেই। দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থেকে একটি ভ্যান চালিয়েই পরিবারের ভরণপোষণ করতেন। তবে কিছুদিন আগে তার একমাত্র আয়ের অবলম্বন সেই ভ্যানটি চুরি হয়ে গেলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। বিভিন্নভাবে সহযোগিতা চাইলেও কাঙ্ক্ষিত সহায়তা পাননি তিনি।

এমন পরিস্থিতিতে ইদ্রিস মোল্লা বাশুড়িয়া গ্রামের সন্তান তুহিন শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি সহযোগিতার আশ্বাস দেন। পরে বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ (স্বেচ্ছাসেবী)-এর সদস্যরা উদ্যোগ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মাত্র ছয় দিনের মধ্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন। সেই অর্থ দিয়ে একটি নতুন ভ্যান ক্রয় করে শনিবার বাশুড়িয়া ঈদগাহ মাঠের সামনে আনুষ্ঠানিকভাবে ইদ্রিস মোল্লার হাতে তুলে দেওয়া হয়।

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত ইদ্রিস মোল্লা বলেন, এই সহায়তা তার পরিবারের জীবিকা নির্বাহের পথ আবারও সচল করেছে। তিনি সংগঠনের সদস্য ও যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগের বিষয়ে তুহিন শেখ বলেন, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটি কাজ করছে। ভবিষ্যতেও মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখ, সাবেক ইউপি সদস্য নাজিম, শিক্ষক পিটুল মাস্টার, বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের মতে, একজন অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ ফিরিয়ে দিয়ে সংগঠনটি শুধু একটি পরিবারকেই সহায়তা করেনি, বরং সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৮:৪১ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

আপডেট সময় : ০৬:০৮:৪১ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬