1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৮

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান (সিজার) অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নবজাতককে জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানোর বিষয়ে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপসম)-এ গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শিশুর সুস্থ বিকাশের জন্য জন্মের পরপরই শালদুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মা ও পরিবারের সদস্যদের সচেতন করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় সিজার থেকে বিরত থাকতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, দেশে শিশুদের মধ্যে পুষ্টিহীনতার কারণে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর পেছনেও অপুষ্টি একটি বড় কারণ হিসেবে কাজ করছে। অনেক শিশু জন্মের পর শালদুধ থেকে বঞ্চিত হয় এবং প্রয়োজনীয় সুষম খাদ্যও পায় না। এ পরিস্থিতি মোকাবিলায় পুষ্টি ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা একজন চিকিৎসক। চিকিৎসকের আন্তরিক আচরণ, সহমর্মিতা এবং ইতিবাচক পরামর্শ অনেক সময় রোগীর মানসিক শক্তি বাড়িয়ে দেয় এবং সুস্থতার পথে এগিয়ে যেতে সহায়তা করে।

তিনি আরও বলেন, দেশে যক্ষ্মা (টিবি) রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এ রোগ নিয়ন্ত্রণসহ স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহ এবং সেখানে ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী আরও সহজে আধুনিক স্বাস্থ্যসেবা পাবে এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১৫:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৮:১৫:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬