মান্দায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার
নওগাঁর মান্দা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে মান্দা থানার একটি দল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে মান্দা উপজেলার গোপালপুর বাজার থেকে গোপালপুর কামিল মাদ্রাসাগামী সড়কের পাশে ২ নম্বর আসামির ফার্নিচারের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জামিনুর রহমান ওরফে জনি (৪০), পিতা: মো. আব্বাস উদ্দিন প্রামাণিক এবং মো. শাহদুল আলম (৩২), পিতা: মোজাহার মোল্লা। উভয়ের বাড়ি পরানপুর গ্রামে, মান্দা উপজেলা, নওগাঁ।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























