1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিদ্যুৎ বিভ্রাট গভীর রাতে দীর্ঘ লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিন ও রাতের ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামীণ এলাকার বাসিন্দারা।

​স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে দিন-রাত মিলিয়ে গড়ে ৫ থেকে ৬ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক এলাকায় ১ ঘণ্টা পর পর বিদ্যুৎ আসা-যাওয়ার চিত্র দেখা গেলেও মূল ভোগান্তি তৈরি হচ্ছে রাতের বেলায়।

অনেক ইউনিয়নে রাত ১টার দিকে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার পর তা ফিরছে ভোর ৪টা থেকে সাড়ে ৪টার দিকে। রাতের এই দীর্ঘ সময়জুড়ে টানা বিদ্যুৎহীন থাকার ফলে প্রচণ্ড গরমে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, বয়স্ক ও রোগীরা মারাত্মক কষ্টের মুখে পড়ছেন। ব্যাহত হচ্ছে ঘুমের স্বাভাবিক পরিবেশও।

​গ্রাহকদের আরও অভিযোগ, রাতের বেলা বিদ্যুৎ না থাকায় এবং এ বিষয়ে তথ্য জানতে বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রের নম্বরে কল দিলে নম্বরটি সার্বক্ষণিক ‘ব্যস্ত’ (বিজি) দেখায়। ফলে কারণ জানতে না পেরে অসন্তোষ প্রকাশ করছেন গ্রাহকরা। অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করছেন স্থানীয়রা।

​এ অবস্থায় বিশেষ করে রাতের বেলার দীর্ঘ লোডশেডিং বন্ধ করা, অভিযোগ নম্বর সচল রাখা এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৭:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

কুলাউড়ায় বিদ্যুৎ বিভ্রাট গভীর রাতে দীর্ঘ লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

আপডেট সময় : ০৫:২৭:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬