1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে গত ১ আগস্ট সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় ‘৩৬ জুলাই’ নামে একটি স্মারক তোরণ নির্মাণ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, একই দিন গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দেয়। এতে তোরণের নিচের অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই স্মারক তোরণটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৭:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:৫৭:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬