1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি,নিখোজ সন্তানকে ফেরতসহ অপরাধীদের শাস্তি দাবি

বেলায়েত হাওলাদার মাদারীপুর প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

লিবিয়ায় মানবপাচারকারীদের নির্যাতনের পর সন্তানকে নিখোঁজ রেখে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকির বিচার দাবিতে মাদারীপুরের রাজৈরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের হুজুরী গ্রামে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ইমন শেখের বাবা সিরাজ শেখ।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে সিরাজ শেখ জানান, তার ছেলে ইমন শেখকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে কয়েক ধাপে ৫২ লাখ টাকা হাতিয়ে নেয় রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভোটঘর এলাকার খোরশেদ শেখের ছেলে রবিউল শেখ। তবে তাদের দাবিকৃত টাকা দিয়েও দীর্ঘ একবছর যাবত ইমনের কোন খোঁজ না পাওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখে বিজ্ঞ মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন নিখোঁজের পিতা সিরাজ শেখ। বর্তমানে মামলাটি তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী দালাল রবিউল শেখের বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি,নিখোজ সন্তানকে ফেরতসহ অপরাধীদের শাস্তি দাবি

আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬