1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর,শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। নতুন করে মন্ত্রিসভায় চারজনকে যুক্ত করার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনা হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র এ তথ্য জানিয়েছে।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সূত্র জানিয়েছে, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছে। তবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে সরকারের কার্যক্রমে আরও গতি আনতে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের কথাও ভাবা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র অনুযায়ী, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হবে। একই দরবার হলে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৫:০৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর,শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৯:৫৫:০৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬