1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৬

চট্টগ্রামের সন্দ্বীপে নবী করিম হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র সিরাত কনফারেন্স এবং কায়েদে মিল্লাত, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখাঁ পাড়ায় আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মীর ইদ্রিস নদভী , মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফি., মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফতেপুরী , মুফতি ওসমান সাদেক , মাওলানা রফিকুল ইসলাম মাদানী , মাওলানা কামরুল ইসলাম , মুফতি জোনায়েদ আহমদ ও মাওলানা আসাদ উল্লাহ সহ অনেকে ।

আলোচনা সভায় আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর দ্বীনি শিক্ষা, হাদিসের খেদমত, দাওয়াতি কর্মকাণ্ড ও ইসলামের জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসহাবে সুফ্ফা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিদারুল আলম ।

আয়োজকরা জানান, নবী করিম ﷺ-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দ্বীনি শিক্ষা ও মূল্যবোধের প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৬:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

সন্দ্বীপে সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৬:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬