1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

রংপুর প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭২

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও সিআইডি ধারণা করছে, দুই থেকে তিন দিন আগে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের আলামত দেখে এটি ডাকাতির ঘটনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার দোতলা বাড়ি থেকে মরদেহ চারটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।

নিহতদের স্বজন পূজা চক্রবর্তী জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার রাত পৌনে ৯টার দিকে তিনি প্রথমে বোন প্রীতিলতার ফোনে কল করেন। ফোনে যোগাযোগ না হওয়ায় একে একে ভগ্নিপতি, ভাগনি ও ভাগনের ফোনেও কল করেন। কিন্তু কোনো ফোনেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরে স্বামীকে সঙ্গে নিয়ে বোনের বাসায় যান পূজা। তিনি বলেন, ‘‘শনিবার রাত পৌনে ৯টার দিকে ফোন দিছি। আমার দিদির ফোনেও ফোন ঢোকে না, জামাইবাবুর ফোনেও ফোন ঢোকে না। ভাগনির ফোনেও ফোন ঢোকে না। আর প্রিয়ম যে ক্লাস ফাইভে পড়ে, ওর একটা বাটন ফোন আছে, সেটাতেও ফোন ঢোকে না। পরে এসে দেখি তালাবদ্ধ, পুরো বাসা অন্ধকার। কারো কোনো সাড়াশব্দ নেই।’’

বাসায় গিয়ে কলিং বেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের ডাকেন পূজা। পরে পাশের একটি বাড়ির সহযোগিতায় দুই বাড়ির মাঝের দেয়াল টপকে জানালার কাছে যান তিনি। জানালার কাচে ধাক্কা দেওয়ার পর সেটি খুলে যায়। মোবাইলের আলো দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তিনি আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

পূজা চক্রবর্তী বলেন, ‘‘ওদের ওয়্যারড্রবের ড্রয়ার খুলে কাপড়সহ যা যা ছিল সব ছড়ানো-ছিটানো। তখন আমি চিৎকার করলাম।’’

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রধান গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে দোতলার খাটের নিচ থেকে প্রিয়মের মরদেহ, সিঁড়ি থেকে প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তীর মরদেহ এবং ছাদ থেকে গণপতি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার অথবা শুক্রবারের কোনো একসময় তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলোর গলায় দড়ি ও গামছা প্যাঁচানো ছিল। শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, ‘‘তাদের পুরো ঘরবাড়ি তছনছ অবস্থায় রয়েছে। আমরা ধারণা করছি, এটা ডাকাতি হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’’

রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি দুই থেকে তিন দিন আগের। ঘরের যেসব স্থানে স্বর্ণালংকার রাখা হতো, সেসব স্থান ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। প্রাথমিক আলামত ডাকাতির দিকেই ইঙ্গিত করছে।

তিনি জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল মাবুদ বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি ডিবি, সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্তে কাজ করছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, গণপতি চক্রবর্তী সম্প্রতি পরিবার নিয়ে মাছুয়াপাড়ার ওই দোতলা বাড়িতে বসবাস শুরু করেছিলেন। বাড়িটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি এবং নিচতলা অনেকটাই ফাঁকা ছিল। নতুন বাসায় ওঠার কারণে প্রতিবেশীদের সঙ্গেও পরিবারের সদস্যদের খুব বেশি পরিচয় গড়ে ওঠেনি।

ঘটনার পর রাতভর ঘটনাস্থলে ছিল গোয়েন্দা পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল। তারা বিভিন্ন আলামত সংগ্রহ ও সম্ভাব্য সূত্র যাচাই করেন।

এদিকে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের বিচার দাবিতে রংপুর জিলা স্কুল ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা রোববার দুপুরে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে। ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর মহানগর বিএনপির নেতারাও।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৩:২০ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

আপডেট সময় : ০৭:১৩:২০ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬