1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য অঞ্চলে সৎ কর্মকর্তাদের পদায়নের দাবি সারজিস আলমের

বান্দরবান প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান কে এস আই মিলনায়তনে এনসিপির আয়োজনে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শুধু বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এসব এলাকায় সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়ন করতে হবে। তাহলেই জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহ অনেক বেশি কঠিন। নানা প্রতিকূলতার মধ্যে এসব এলাকার মানুষ জীবনযাপন করেন। সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির কারণে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

এনসিপির এই নেতা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে সরকারি সেবা পৌঁছে দিতে হবে।

সভায় বান্দরবান জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

পার্বত্য অঞ্চলে সৎ কর্মকর্তাদের পদায়নের দাবি সারজিস আলমের

আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬