1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

আশরাফুল হক রাসেল, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যা করে সেই দায় অন্যের ওপর চাপানোর অভিযোগে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ২০১৪ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামে ঘটে। জানা যায়, জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল শরীফ আলীর। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জেরে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেন তিনি।
পরে ঘটনার রহস্য উদঘাটিত হলে শরীফ আলীর স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে শরীফ আলীকে দোষী সাব্যস্ত করেন মৌলভীবাজারের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত। আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দেন।
নিজের স্বার্থসিদ্ধি ও প্রতিপক্ষকে ফাঁসাতে একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের এ রায়কে অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৪:২৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৫:৫৪:২৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬