1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিপ্রবিতে প্রথমবারের মতো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাবিপ্রবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ট্যুরিজম ক্লাব ও ম্যানগ্রোভ ই-স্পোর্টসের উদ্যোগে প্রথমবারের মতো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মোট প্রাইজ পুল ছিল ২৫ হাজার টাকা। চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা, প্রথম রানার্সআপ দলকে ৭ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ দলকে ৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP)-এর জন্য ছিল ২ হাজার টাকা পুরস্কার।

চ্যাম্পিয়ন হয় টিম ফরেস্ট্রি এলিটস। প্রথম রানার্সআপ হয় টিম হাইলাইন হাব এবং দ্বিতীয় রানার্সআপ হয় টিম বাচ্চুরি মালা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিপ্রবির উপাচার্য ড. জয়নাল আবেদীন সিদ্দিক, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ রহিম উদ্দিন, ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান মোসাম্মৎ হাবিবা এবং বিভাগের অন্যান্য শিক্ষক।

টুর্নামেন্টে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) নির্বাচিত হন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. আলাউদ্দীন। তিনি MVP পুরস্কার হিসেবে ২ হাজার টাকা পান।

আয়োজকরা জানান শিক্ষার্থীদের বিনোদনের পাশাপাশি ই-স্পোর্টসের প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ ও দলগত দক্ষতা বিকাশের উদ্দেশ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৭:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাবিপ্রবিতে প্রথমবারের মতো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৭:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬