1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ের উন্নয়ন প্রশ্নে সরব এমপি আক্তারুজ্জামান বাচ্চু, অপপ্রচারের অভিযোগ

নূর মুহাম্মদ আজাদী, ময়মনসিংহ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক জীবনে স্বচ্ছ ভাবমূর্তি, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক শিষ্টাচার, গফরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা এবং তাঁকে ঘিরে সাম্প্রতিক অপপ্রচারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
স্ট্যাটাসের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চরণ—“সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম”—উদ্ধৃত করেন আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, জীবনের সত্য সবসময় সহজ হয় না; দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়েই কঠিন সত্যকে অর্জন করতে হয়।
দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে অর্থ কিংবা ব্যক্তিগত চাওয়া-পাওয়াকে কখনো মুখ্য বিষয় হিসেবে দেখেননি দাবি করে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য থেকে মানুষের জন্য কাজ করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অবহেলিত গফরগাঁওয়ের চিত্র পরিবর্তনে দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। গত ছয় মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিনের দাবি ‘দক্ষিণ গফরগাঁও’কে নতুন উপজেলা হিসেবে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘কান্দিপাড়া’ পৌরসভা গঠনের কাজও চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া তাঁর দাবি, ইতোমধ্যে গফরগাঁওয়ে ১০০ কোটি টাকারও বেশি সড়ক ও অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
রাজনীতিতে প্রতিহিংসা, অন্যায় ও অপরাধকে প্রশ্রয় না দেওয়ার অবস্থানও স্পষ্ট করেন সংসদ সদস্য। তিনি বলেন, গফরগাঁওকে রাজনৈতিক প্রতিহিংসা ও অপরাধমুক্ত রাখতে তিনি কাজ করছেন এবং কোনো ধরনের অপরাধে মদদ দেওয়ার প্রশ্নই আসে না।
ফেসবুক স্ট্যাটাসে রাজনীতিবিদদের বিরুদ্ধে চরিত্রহনন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারেরও সমালোচনা করেন আক্তারুজ্জামান বাচ্চু। তাঁর মতে, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য হলেও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের একটি ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, পাকুন্দিয়া তাঁর নির্বাচনী এলাকার অংশ নয়। একই সঙ্গে যেকোনো স্থানে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন বলেও উল্লেখ করেন।
নিজের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, তিনি দীর্ঘদিন ধরে আদর্শিক রাজনীতি করে আসছেন এবং কখনো নীতি থেকে বিচ্যুত হননি।
উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ধারাকে বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগও করেন তিনি। একই সঙ্গে সুস্থ রাজনৈতিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান সংসদ সদস্য।
তবে তাঁর উত্থাপিত অভিযোগ ও উন্নয়নসংক্রান্ত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ের উন্নয়ন প্রশ্নে সরব এমপি আক্তারুজ্জামান বাচ্চু, অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬