পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিক্রি চালু রাখার নির্দেশ
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসায়নিক সার বিতরণে নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করতে হবে তাঁদের।
মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন। পরে সরকার নির্ধারিত মূল্যে তা কৃষকদের কাছে বিক্রি করতে হবে।
কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সার বিতরণ ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে রাসায়নিক সার বিক্রির কার্যক্রম চালু থাকবে।






















