1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

ইবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালিকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে দিনটির আনন্দ ভাগাভাগি করেন।

র‍্যালিতে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’, ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নেয়ামত উল্লাহ জুবায়ের বলেন, “ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও রহমত। তাঁর আগমন উপলক্ষে আমাদের এই মোবারক র‍্যালির মূল উদ্দেশ্য হলো রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর সুন্নাহ অনুসরণের আহ্বান জানানো।”

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার মানসিকতা তৈরি করাই আমাদের লক্ষ্য। তাঁর দেখানো পথে চলার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব। আমরা মুসলিম উম্মাহসহ সব মানুষের অংশগ্রহণে একটি শান্তিময় পৃথিবী গড়ে তুলতে চাই।”

আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, “আজ ১২ রবিউল আউয়াল। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই পবিত্র দিনটি আমরা শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করি। তাঁর পবিত্র জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই দিনের মাধ্যমে তাঁর জীবনের মহত্ত্ব অনুধাবন, আদর্শ সম্পর্কে জানা এবং তা অনুসরণে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, “পবিত্র কোরআনে মহান আল্লাহ রাসূল (সা.)-এর চরিত্র সম্পর্কে বলেছেন ‘ওয়া ইন্নাকা লা‘আলা খুলুকিন আজিম’ অর্থাৎ, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের ওপর অধিষ্ঠিত। তাই এই দিনে আমাদেরও সুন্দর ও আদর্শ চরিত্র
গঠনের সংকল্প নেওয়া উচিত। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে রাসূল (সা.)-এর মহান আদর্শ ছড়িয়ে দিতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা।”

আকিব হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয়

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬