1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা সদরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এর মধ্যে রয়েছে—উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, বিআরডিবি কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়।

অন্যদিকে, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংক কর্মকর্তার কার্যালয়, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই ভবনে থাকা উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, আনসার-ভিডিপি কর্মকর্তার কার্যালয়, উপজেলা তথ্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা পৌর প্রকৌশলীর কার্যালয়ও ওই ভবনের আওতাধীন হওয়ায় সেখানে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

স্থানীয় সচেতন মহলের দাবি, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও ধর্মীয় উপলক্ষে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়িত্ব। একই উপজেলা সদরে একাধিক সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনের কথা রয়েছে। কোনো সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা প্রত্যেক সরকারি দপ্তরের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের নির্দেশনা পালনের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি

আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬