1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে ১৬টি চোরাই মোবাইলসহ সিন্ডিকেট সদস্য গ্রেফতার

রাকিবুল হাসান মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মীরসরাইয়ে ১৬টি চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৬ আগস্ট রাতে ঢাকা-চট্টগ্রাম ৃমহাসড়কের মীরসরাই পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: ছাদেক (৩৮) সিলেট জেলার শাহপরান (র:) থানার খাদিমনগর এলাকার মো: কুতুব আলীর ছেলে।

মিরসরাই থানা পুলিশ পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলমের নির্দেশনায় এবং মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের পাশে ঢাকামুখী লেনে তল্লাশিকালে ছাদেককে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মীরসরাই থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে। এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এই ধরনের অভিযান চলবে বলেও পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২১:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে ১৬টি চোরাই মোবাইলসহ সিন্ডিকেট সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৭:২১:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬