1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিস বহিরাগত সেলিম আর বাবলুর দখলে, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসের মত গুরুত্বপূর্ন অফিসটি এখন বহিরাগত সেলিম আর বাবু নামের দুইজনের দখলে।ভূমি অফিসে চাকুরি না করেও স্বয়ং কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পাশেই টেবিল চেয়ারে বসে সামনে কম্পিউটার ভিড়িয়ে নিয়মিত অফিস করছেন সেলিম আর বাবুল সহকারী ভূমি কর্মকর্তা খাইরুল কবিরের খাবার নিয়ে আসেন বাবুল। তারপরই তিনিও লেগে যান ভূমি অফিসের কর্মকর্তা হিসাবে নানান কাজে ব্যস্ত হতে।এদের দুজনের কর্মকান্ড ও হাবভাবে এলাকার সকলেই জানে সেলিম ছোট তহশিলদার আর বাবুল ভূমি অফিসের সহকারী অফিসার।তবে এরা যে কেউই কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে চাকুরি করেন না এটা কেউই অনুমান করার ক্ষমতা রাখেন না এদের কর্মকান্ডে।আলমডাঙ্গা থেকে বহিরাগত দুজন এসে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে এমন খবরদারি ও কর্মকান্ডের বিষয়টা একটু জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।তাদের দাবী ভূমি অফিসের মত গুরুত্বপূর্ন একটি অফিসে এরা কার ক্ষমতার বলে কার অনুমতি নিয়ে এভাবে অফিস করছে প্রতিনিয়ত।গোপন এসব তথ্য বা নথি বাইরে কারো হাতে চলে গেলে তার দায় কে নেবে।এ ঘটনার সত্যতা জানতে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে গেলে দেখা যায় দিব্যি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার টেবিলের পাশে বসে কম্পিউটারের সামনে চেয়ার টেবিল নিয়ে অফিস করছেন সেলিম।সাংবাদিকদের ক্যামেরা দেখে হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন তিনি।এ বিষয়ে জানতে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খাইরুল কবিরের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি টাইপে একটু নরমাল তাই সেলিমকে নিয়ে এসে টাইপ করাই।তাছাড়া আর কোন কিছুতে তার খবরদারি করার ক্ষমতা নেই।বাবুলের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান বাবুল তার জন্য দুপুরের খাবার নিয়ে আসেন এই।বাইরে থেকে দুজন লোক এনে এভাবে অফিস করান কার অনুমতি নিয়ে এমন প্রশ্নের জবাবে তিনি জানান স্যারদের বললে কি অনুমতি দেয়। অনুমতি ছাড়াই তাদের আমি আমার সুবিধার জন্য।এসময় তিনি বারবার মোবাইলের ক্যামেরায় হাত
দিয়ে ভিডিও ধারন বন্ধ করার অনুরোধ করেন।এ বিষয়ে জানতে সেলিমের সাথে কথা বললে তিনি কোন মন্তব্য না করে সটকে পড়েন ।এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো:শাহীন আলমের সাথে কথা বললে তিনি জানান ভুমি অফিসের চাকুরিরত লোক ছাড়া বাইরে থেকে কোন লোক এনে এ ধরনের কোন কাজ করার সুযোগ নেই।বিষয়টা আমি দেখবো।এ ধরনের কর্মকান্ড হলে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের সাথে কথা বললে বিষয়টা তিনি নোট করে রাখার কথা জানান।কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে বসে অফিস করা সেলিম আর বাবলুর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সহ সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫০:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিস বহিরাগত সেলিম আর বাবলুর দখলে, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৭:৫০:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬