1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার লা/শ

বাবুল মিয়া তাহিরপুর উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জন পর্যটক একটি নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়। নৌকার আরোহীদের কয়েকজন বাজারে কেনাকাটা করতে যান এবং অন্যরা নদীতে গোসল করতে নামেন। এ সময় নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর পিকলু আর ভেসে ওঠেননি। স্থানীয় লোকজন ও তার বন্ধুরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান, পর্যটকেরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৬:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার লা/শ

আপডেট সময় : ১০:১৬:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬