1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব ফুচকা জব্দ ও দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার আরিফ শেখ (৩৪), তার বাবা শেখ মো. ফারুক এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার জিহাদ ফকির (৩৪), তার বাবা আব্দুল করিম ফকির।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পলাশ বাজার এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা পাওয়া যায়। পরে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, জব্দ করা কাভার্ডভ্যানে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা ছিল। প্রতিটি বস্তায় গড়ে প্রায় ৩৫ কেজি করে ফুচকা পাওয়া যায়।

পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা ফুচকার আনুমানিক মূল্য প্রতি কেজি ৪০০ টাকা হিসেবে মোট প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

ফলে জব্দ করা ফুচকা ও কাভার্ডভ্যানসহ মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানের বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বিশ্বম্ভরপুরে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেনসহ পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী জেলা হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

আপডেট সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬