নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত
”মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬। নাগেশ্বরী উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। তিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের কার্যক্রম তুলে ধরার পর মোঃ হাফিজুর রহমানের সাবলীল সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান।নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন। নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ হাসান হাজী সোহেল। মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার। উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ খোরশেদ আলম।নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, কলামিস্ট ও সংবাদকর্মী মোঃ সাদিকুল ইসলাম সোহেল মুন্সী। বামনডাঙ্গা ইউনিয়ন যুব প্লাটফর্মের সভাপতি মোঃ আজিজুল হক।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর সভাপতি মোঃ রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভায় বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর বিগত দিনের মানবিক ও সমাজকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। মুমূর্ষু রোগীদের রক্তদানের পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে যুবসমাজকে এ ধরনের সেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের আগামী দিনের পথচলা আরও গতিশীল ও বেগবান করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।






















