1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মাগুরা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের অফিস থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ ঘটনায় চক্রের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মাগুরা সদর থানাধীন এমআর রোডে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত দ্বিতল ভবনের ট্রাইকোন এন্টারপ্রাইজের অফিসে চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক শেখ শাকিল হোসেন ও শাহরিয়া সিদ্দিক শুভ্র জানান, মুখে মাস্ক পরা এক ব্যক্তি অফিসে প্রবেশ করে ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর তারা পুলিশ সুপারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে গিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সুপার মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে ঘটনার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার ও চুরি হওয়া টাকা উদ্ধারের নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের তত্ত্বাবধানে সিসিআইসি, মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলসহ জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে চুরির মূল পরিকল্পনাকারী মো. বাপ্পী হাসান (২৬) এবং চক্রের অপর সদস্য মো. আসিফ শেখকে (২০) তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত, মানবাধিকার রক্ষা ও অপরাধ দমনে তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১২:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মাগুরায় ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:১২:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬