ডাকবাংলা ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের জার্সি উপহার
খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও ভালোবাসা বাড়াতে ডাকবাংলা ফুলকুঁড়ি বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীদের মাঝে জার্সি উপহার দিয়েছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়টির শিক্ষার্থীদের হাতে জার্সি তুলে দেন খাগড়াছড়ি সদর পৌর ছাত্রদল নেতা রাশেদ আলম।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে খেলাধুলার সামগ্রী উপহার দেওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদেরও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।























