1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিটেনের বার্ষিক সঙ্গীত উৎসব ‘গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল’ এ বছরও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের ফেস্টিভ্যালের আলোচিত বিষয়- অনুষ্ঠান চলাকালীন ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দিয়েছেন গায়কেরা।

শনিবার (২৮ জুন) যুক্তরাজ্যের সামারসেট অঞ্চলের পিল্টন নামের ছোট্ট একটি গ্রামে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। অন্তত দুই লাখ শ্রোতার উপস্থিতিতে সেখানেই এই চাঞ্চল্যকর ব্যাপারটি ঘটে।এতে পারফর্ম করে আয়াল্যান্ডের র‌্যাপ সঙ্গীত গ্রুপ নিক্যাপ। নিক্যাপের শিল্পীরাই সঙ্গীতের মাঝে ফিলিস্তিনের পক্ষে শ্লোগান তোলেন।

গ্রুপটির এক সদস্য এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আমাদের উপার্জন কম করতেও প্রস্তুত। কিন্তু ইতিহাসের সঠিক দিকটায় থাকা উচিত।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের আওয়াজ উঁচু করব, তাইলে ফিলিস্তিনের পক্ষে অন্য সঙ্গীত গ্রুপও তাদের আওয়াজ তুলবে।’

এ সময় প্রখ্যাত র‍্যাপ গায়ক বব ভাইলান ‘ফ্রি প্যালেস্টাইন’ এবং ‘ডেথ ডেথ আইডিএফ’—এর মতো ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।

সূত্র : এপি ও জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৪৩৬ বার পড়া হয়েছে

ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান

আপডেট সময় : ০২:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫