1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্ব আদায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা, বড় ঘাটতির শঙ্কা

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪-২০২৫ অর্থবছরে (জুলাই-জুন) প্রাথমিক হিসাবে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যদিও অর্থবছরের আজকের দিনের হিসাব এখনো বাদ আছে। অর্থবছরের শেষ দিনের পরিসংখ্যান যোগ করলে রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সংশ্লিষ্টরা বলছেন, তারপরও বড় ধরনের ঘাটতির মুখে পড়বে এবার রাজস্ব আদায়।

সোমবার (৩০ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত আমাদের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি এটা নিশ্চিত।চলতি অর্থবছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৫৪২ বার পড়া হয়েছে

রাজস্ব আদায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা, বড় ঘাটতির শঙ্কা

আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫