1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

মুকসুদপুর(গোপালগঞ্জ): প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে Startup, Science Project and Innovation Idea Showcasing Program।

শুক্রবার (১২ জুন ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, সহকারী বিদ্যালয় পরিদর্শক নরেশ বিশ্বাস এবং সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক নীহার মণ্ডল।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. শওকত আলী মিয়া।

দিনব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। মুকসুদপুরে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।
#
মাসুদ রহমান এনামুল

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

মুকসুদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

আপডেট সময় : ১০:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬