1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ সম্পন্ন

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৭

কেরানীগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন, ২০২৬, সকালে, কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের জাতীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আমানউল্লাহ আমান বলেন, “শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি তাদের মনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বীজ বপন করতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশব্যাপী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে। শিক্ষকদের সঠিক ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষক ও ওলামায়ে কেরামগণ অংশ নেন। বক্তারা প্রত্যেকেই নতুন প্রজন্মের নৈতিক চরিত্র গঠন এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারে শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ সম্পন্ন

আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬