1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে ১৪ নতুন উড়োজাহাজ

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে মোট ৪৭টি উড়োজাহাজ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লিট এক্সপ্যানশন প্ল্যান ২০২৬-২০৩৫ অনুযায়ী সংস্থাটির বহরে ২০৩৫ সালে মোট ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন হবে। বহরের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ১৪টি নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গঠনের পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে ভবিষ্যতে আরও উড়োজাহাজ সংযোজনের বিষয় বিবেচনায় রাখা হয়েছে।

আফরোজা খানম বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী এক দশকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটবে এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

লিখিত উত্তরে মন্ত্রী জানান, গত ১৫ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৯টি উড়োজাহাজ বহরে যুক্ত করেছে। এর মধ্যে ২০১৯ সালে বোয়িং ৭৮৭-৯ মডেলের দুটি উড়োজাহাজ, ২০২০ ও ২০২১ সালে ড্যাশ ৮-৪০০ মডেলের পাঁচটি উড়োজাহাজ এবং ২০২১ সালে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের দুটি উড়োজাহাজ ক্রয় করা হয়।

বর্তমানে বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে

২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে ১৪ নতুন উড়োজাহাজ

আপডেট সময় : ০৩:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬