1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি শ্রমবাজার দ্রুত চালুর বিষয়টি বিবেচনা করতে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক শ্রমিকদের পুনরায় কর্মসংস্থানের বিষয়ও আলোচনায় উঠে আসে।

তিনি বলেন, দুই দেশই একমত যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী। কর্মীদের জন্য নিয়োগ ব্যয় কমানো এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা হ্রাস করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

যৌথ ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, সেমিকন্ডাক্টর শিল্প এবং জন-যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহও পুনর্ব্যক্ত করে।

প্রধানমন্ত্রী জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকের পর উভয় দেশের মধ্যে কয়েকটি দলিল স্বাক্ষর ও বিনিময় হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬