1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে একই পরিবারের ৪ নারী নিহত, এলাকায় শোক

লক্ষীপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চার নারীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত অন্তর মজুমদারের সঙ্গে নিহত পরিবারের পূর্বপরিচয় ছিল। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সায়মা আক্তারকে উত্যক্ত করতেন।

এ নিয়ে একাধিকবার পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে অভিযুক্ত বিয়ের প্রস্তাব দিলেও পরিবার তা প্রত্যাখ্যান করে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে পানির লাইন মেরামতের কথা বলে অভিযুক্ত বাসার ভেতরে প্রবেশ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।

হামলায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং গুরুতর আহত অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহতরা হলেন—মা ও তাঁর তিন মেয়ে। তাদের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ড এর আগে এলাকায় ঘটেনি।

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিলে তিনি নিহত হন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ, পূর্বপরিকল্পিত হামলা এবং অন্যান্য নানা দাবি ছড়িয়ে পড়লেও, এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার পেছনের উদ্দেশ্য এবং ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসী দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

রায়পুরে একই পরিবারের ৪ নারী নিহত, এলাকায় শোক

আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬